নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা। অভিযোগ এলাকার দুস্কৃতিদের বিরুদ্ধে। ধর্ষনে বাঁধা দেওয়ায় ওই ছাত্রীকে ব্যাপক প্রহার করে দুস্কৃতিরা।ছাত্রীর পরিবার প্রতিবাদ করায় তাদের বাড়িতে দুস্কৃতিরা ঢুকে তান্ডব,লুঠপাট চালায় বলে অভিযোগ। আতঙ্কে ঘর ছাড়া পুরো পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোল থানার রাজা রাম চকপুর গ্রামে।
জানা যায়, প্রাইভেট টিউশান যাওয়ার পথে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোড় করে তুলে নিয়ে যায় এলাকার বেশ কয়েকজন দুস্কৃতি। আমবাগানের মধ্যে ওই ছাত্রীকে জোড় করে ধর্ষনের চেষ্টা করে দুস্কৃতিরা। বাঁধা দেওয়ায় ছাত্রীকে ব্যাপক মারধর করা হয়। ওই ছাত্রীর চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা। কিন্তু এতেই থেমে থাকেনি এলাকার কুখ্যাত দুস্কৃতি বলে পরিচিত রবিউল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা। এদিনই রাতে ওই স্কুল ছাত্রীকে তুলে আনার জন্য ফের হামলা চালায় দুস্কৃতিরা। ওই স্কুলছাত্রী গুরুত্বর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, নাবালিকার বাড়িতে তান্ডব চালায় দুস্কৃতিরা চলে লুঠপাটও।
নির্যাতিতা ওই নাবালিকা মায়ের অভিযোগ কয়েক বছর আগে ওই দুস্কৃতিদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন তিনিও। এবারে তার মেয়েকেও ধরর্ষনের চেষ্টা করা হয়েছে। প্রানের ভয়ে এবং সম্ভ্রম বাঁচাতে হাসপাতাল চত্বরে আশ্রায় নিয়েছে তারা। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাজোল থানায়। তবে পুলিশের বিরুদ্ধে উঠছে নিস্ক্রিয়তার অভিযোগ। নির্যাতিতার মায়ের আরও অভিযোগ তিনিও সুবিচার পাননি তার মেয়েও সুবিচার পাবে কিনা সন্দেহ।